বাংলা রোমান্টিক প্রেমের কবিতা
★ তবুও ডেকেছো বলেই তো শুনিনি কাছে এসেছো বলেই ঘেঁষিনি গায়ে গায়ে, ধরি নি হাত। এই হাত শুধুমাত্র কেঁপে যায় সারাদিন। সমস্ত রঙ হয়েছে ধূসর, হলদে হয়েছে দেয়াল। ইট পাথরের চাপে ঝাপসা যন্ত্রণাগুলো আমায় ক্লান্ত করছে। রঙিন আলোয় চোখে ধাঁধাঁ লাগে বলেই তুমি এসেছো তবুও, তবুও ফাল্গুনের ঝড়ের আকাশের মত হয়েছি গম্ভীর। তুমি কেঁদেছো তবুও, তবুও রঙ বদলায় নি এই দুষ্ট পৃথিবীর। ★ ★কালো মেয়ের প্রতি ভালোবাসা শাদা খাতাগুলো ভরে উঠবে একসময় দিস্তার পর দিস্তা কবিতা লিখব কখনো আঁকবো পেন্সিলে স্কেচ উহু, নড়বে না তুমি। নড়বে না তুমি কালো মেয়ে তোমার কালো সময়ে পেলে ঠেলে এবার আমার সামনে এলে অবশেষে। একটা কবিতা লেখার প্রয়াস পেয়েছি তবে পেয়েছি নতুন ছবি আঁকার মত ইচ্ছে তুলি। কালো মেয়ের কালো চোখে ভেসে যায় কেউ কেউ করে ভরা ভরা চোখে। কেউ দেখে চোখের তলে অবাক বিশ্ব আমি দেখি, আমি সড়বান করি কালো মেয়েকে ভালোবাসি বলে। ★★ আয়না পড়া অসুখী সময় স...